📹 নবাবগঞ্জ উপজেলার খবর এখন আপনার হাতে ! 📹

প্রিয় নবাবগঞ্জবাসী! আপনার এলাকায় কোনো ঘটনা ঘটলে (দুর্ঘটনা, উৎসব, প্রাকৃতিক দুর্যোগ, ভালো কাজ, অসুস্থতা সাহায্য, রাস্তা-ব্রিজের সমস্যা, বা যেকোনো গুরুত্বপূর্ণ খবর)—র ফুটেজ, ছবি বা বিস্তারিত তথ্য পাঠান আমাদের কাছে!

ইউএনওর ছোঁয়ায় বদলে যাচ্ছে নবাবগঞ্জের প্রশাসনিক চিত্র

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান যোগদানের পর থেকেই উপজেলা প্রশাসনের সার্বিক চিত্র পাল্টে যেতে শুরু করেছে। ২০২৫ সালের ২৩ অক্টোবর ইউএনও হিসেবে যোগদানের পর এই কর্মকর্তা দক্ষতার সঙ্গে উপজেলাকে নতুনভাবে ঢেলে সাজানো ও গোছানোর কাজ করে যাচ্ছেন। ইউএনও মো. জিল্লুর রহমানের নেতৃত্বে নবাবগঞ্জের অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ডে ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা। জনসেবার মান বেড়েছে এবং প্রশাসনিক কাঠামো হয়েছে অত্যন্ত শক্তিশালী। দীর্ঘদিনের নানা অনিয়ম ও দুর্নীতির বেড়াজাল ছিন্ন করে তিনি নবাবগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দক্ষতা, পেশাদারিত্ব ও সুন্দর সমন্বয়ের কারণে তিনি প্রত্যেক দপ্তরের কর্মকর্তাদের কাছে একজন সৎ ও আদর্শ কর্মকর্তা হিসেবে পরিচিত। এছাড়া তাঁর বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মকাণ্ডের জন্য সব পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে খুবই পছন্দ করেন।স্থানীয় বাসিন্দারা জানান, ইউএনও মো. জিল্লুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এতে নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি শহরে শৃঙ্খলা ফিরে এসেছে। স্থানীয়রা আরও জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনগণের সেবার কথা চিন্তা করে রাতে অফিসেও সেবাগ্রহীতাদের সেবা দিয়ে যাচ্ছেন।উন্নয়নমূলক কাজের মধ্যে উপজেলার ডাকবাংলোর সামনে দৃষ্টিনন্দন 'আই লাভ নবাবগঞ্জ' এবং ঐতিহাসিক সীতাকোটের সামনে 'সীতাকোট বিহার' লেখা তৈরির কাজ চলমান রয়েছে।স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, "একজন সরকারি কর্মকর্তাকে বন্ধের দিনও অফিসে এসে পাওয়া যায়। এর চেয়ে বড় সেবা আর হতে পারে না।" এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলার ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, "এখানে ইউএনওর দায়িত্ব পেয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। স্থানীয় নাগরিকসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধীজন ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় তৃণমূল পর্যায় কাজ করতে সহজ হয়েছে। সার্বিক বিষয়ে বলতে গেলে ইউএনও হিসেবে এগুলো আমার দায়িত্ব।"

Post a Comment

0 Comments