
নবাবগঞ্জ উপজেলার শাল্টি-মুরাদপুর গ্রামের দক্ষিণ পাড়ায় প্রকাশ্যে সরকারি ও স্থানীয় সড়ক ব্যবহারের নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা জসিম উদ্দীনের ছেলে রহিম রাস্তার একেবারে পাশে কোনো ধরনের নির্ধারিত ফাঁকা জায়গা না রেখেই বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সরকার ও গ্রাম উন্নয়ন নীতিমালা অনুযায়ী, গ্রামীণ পাকা বা আধা-পাকা সড়কের পাশ থেকে কমপক্ষে ৬ থেকে ১০ ফুট পর্যন্ত ফাঁকা জায়গা রেখে স্থাপনা নির্মাণের নিয়ম রয়েছে, যাতে ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণ, পানি নিষ্কাশন ও জনসাধারণের চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়। কিন্তু অভিযোগ রয়েছে, রহিম এসব নিয়মের তোয়াক্কা না করেই রাস্তার গা ঘেঁষে স্থাপনা নির্মাণ করছেন।
এলাকাবাসীর ভাষ্যমতে,
“আজ একজন যদি নিয়ম না মেনে রাস্তার ওপরেই বাড়ি তোলে, কাল সবাই একই কাজ করলে গ্রামের রাস্তার অবস্থা কী হবে—তা সহজেই অনুমেয়। ভবিষ্যতে রাস্তা প্রশস্ত করার কোনো সুযোগই থাকবে না।”
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন,
“আইন সবার জন্য সমান না হলে গ্রামের শৃঙ্খলা ও ভবিষ্যৎ উন্নয়ন হুমকির মুখে পড়বে। আজ যদি এই অনিয়ম রোধ না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হবে।”
এমতাবস্থায় গ্রামবাসী র দাবি,
শাল্টি-মুরাদপুর গ্রামবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে নির্মাণ কাজ পরিদর্শন, নিয়মবহির্ভূত অংশ অপসারণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের।
নিয়মের ঊর্ধ্বে কেউ নয়—এটাই এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা।
0 Comments